ফেনীতে বেকারি কারখানাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অপরাধে একটি বেকারি কারখানার ১০ হাজার টাকা জরিমানা, সব মালামাল ধ্বংস এবং বেকারিটিকে সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুবর্ণা সরকার শহরের মহীপাল পাগলা মিয়া সড়কের মাথায় ‘দয়াল বেকারি’তে অভিযান পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত ওই বেকারির ভেতর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করতে দেখতে পান। এ সময় বেকারির মালিককে খুঁজে পাওয়া যায়নি। আদালত তাৎক্ষণিকভাবে বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, বেকারির তৈরি ও মজুদ সব মালামাল ধ্বংস করা হয় এবং শেষে বেকারিটিতে সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।