ফেনীতে বোমা বিস্ফোরণে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বাথানিয়া গ্রামে আজ শনিবার বোমা বিস্ফোরণে মোহাম্মদ নূর নবী (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বোমা বানানোর সময় বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

নিহত নূর নবী ওই গ্রামের মো. ইসহাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাথানিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাঁরা নূর নবীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণে যুবক নিহত হওয়ার বিষয়টি তিনি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।