ফেনীতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে স্বর্ণের দোকানে ডাকাতির প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা আলাল উদ্দিন, আবদুল আউয়াল, আবুল কালাম আজাদ, আরিফুল হোসেন।
এ সময় ব্যবসায়ীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান।
গত শনিবার সন্ধ্যায় ফেনী শহরের স্বর্ণের দোকান আবেদীন জুয়েলার্সে ডাকাতি হয়।