ফেনীতে ভারতীয় শাড়িসহ মাইক্রোবাস আটক, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর বিসিক শিল্পনগরে গতকাল রোববার ভোরে পুলিশ প্রায় ১২ লাখ টাকা দামের ভারতীয় চোরাচালানের শাড়িসহ একটি মাইক্রোবাস আটক করেছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পৌরসভার বিসিক শিল্পনগরের সড়কের মাথায় পুলিশ একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়। মাইক্রোবাস থামিয়ে চালক দৌড়ে পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাস থেকে ২৪০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে এবং গাড়িতে থাকা জাহাঙ্গীর আলম (৩০) ও জামাল হোসেন (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। আটক শাড়ির দাম প্রায় ১২ লাখ টাকা। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে চট্টগ্রামে যাচ্ছিল বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান।চোরাচালানের ভারতীয় শাড়ি আটকের ঘটনায় ফেনী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এ এস এম মোশারফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মাইক্রোবাসসহ ভারতীয় শাড়ি আটক ও দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।