ফেনীতে মসলা কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মসলা কারখানাকে ভেজাল মেশানোর অভিযোগে এক লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মহসীন মৃধা জানান, গতকাল সকালে ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরীর দরবার মসলা কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মধ্যে পচা মরিচের সঙ্গে চালের কুঁড়া ও রং মিশিয়ে মরিচের গুঁড়া বানিয়ে প্যাকেট করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাৎক্ষণিকভাবে কারখানার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে সাত বস্তা ভেজাল মরিচের গুঁড়া পানিতে ফেলে ধ্বংস এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ফেনী সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি (স্বাস্থ্য) পরিদর্শক মো. নুরুল করিম এবং ফেনী থানার পুলিশ উপস্থিত ছিলেন। বিচারক মো. মহসীন মৃধা ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরীতে দরবার মসলা কারখানায় ভেজাল মেশানোর অভিযোগে এক লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন।