ফেনীতে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউছুপ, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম ও উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক ফখরুল ইসলাম। বক্তব্য দেন বালিগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুন্দরপুর এস আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে জাহান, অভিভাবক জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
বক্তারা বলেন, সমাজিক সচেতনতাই রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে পারে। বর্তমান সরকার সামাজিক পরিবর্তন ও সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। নাগরিকদের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে। শিশুদের বিদ্যালয়ে পড়ালেখা নিশ্চিত ও উৎসাহ জোগাতে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিচ্ছে।