ফেনীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে হুইস্কিসহ আটক মাদক ব্যবসায়ী আবদুল মোতালেবকে (৩২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আবদুল মোতালেবের বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামে।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কমুয়া সীমান্তে ৩৮ বোতল হুইস্কিসহ আবদুল মোতালেবকে আটক করে বিজিবি। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোতালেবকে ওই দণ্ড দেন।
ইউএনও মো. মাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুণ অর রশিদ জানান, আবদুল মোতালেবকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।