ফেনীতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে গোয়েন্দা পুলিশ গত শুক্রবার রাতে একটি মাইক্রোবাস থেকে এক হাজার ৬৫৬টি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করেছে। এ সময় পুলিশ গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করেছে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। মাইক্রোবাসটি মাদকদ্রব্য বিক্রির জন্য ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ ব্যাপারে পুলিশ ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে।