ফেনীতে মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিজিবির অভিযানে উদ্ধার করা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত সোমবার ফেনীর জায়লস্করে ৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতে তৈরি ২১ হাজার ৭১৬ বোতল মদ, ৭ হাজার ৯৯৮ বোতল ফেনসিডিল, ভারতীয় বিয়ার ২২১ বোতল ও গাঁজা ৪২ কেজি ৫০০ গ্রাম। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে মাদকদ্রব্য ধ্বংস করা উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম আশরাফ আলী, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক উল প্রদিপ চাকমা, সহকারী পুলিশ সুপার উক্য সিং মারমা ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।