ফেনীতে মাদ্রাসাছাত্র আশরাফুল তিন মাস ধরে নিখোঁজ!
ফেনী সদর উপজেলার লেমুয়া হাফেজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মো. আশরাফুল ইসলাম প্রকাশ (১৪) তিন মাস ধরে নিখোঁজ। সে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনিয়া গ্রামের মো. আলী পাটোয়ারী বাড়ির আবদুল হকের ছেলে। আশরাফুলের বাবা আবদুল হক জানান, তাঁর ছেলে আশরাফুল ইসলাম স্থানীয় লেমুয়া হাফেজিয়া মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিল। গত ৩০ জুন সকালে অন্যান্য দিনের মতো খাওয়াদাওয়া শেষে মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। কিন্তু আর ফিরে আসেনিআশরাফুলকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো খোঁজ পায়নি। এ ঘটনায় তিনি (বাবা) ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, নিখোঁজ হওয়ার সময় তার গায়ে কমলা রঙের চেক শার্ট ও পরনে কালো রঙের প্যান্ট ছিল। তার উচ্চতা প্রায় র্৪- র্৬র্ ইঞ্চি, সে ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলে। আবদুল হক জানান, তাঁর ছেলেটি সহজ-সরল প্রকৃতির। তাঁর ধারণা, কেউ ছেলেটিকে ধর্মীয় বা অন্য প্রলোভন দিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। যদি কেউ ছেলেটির সন্ধান পান তা হলে এই মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে (০১৮১২৯৮৬৩২৭)।