ফেনীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড বিজনেস সোসাইটির সাধারণ সম্পাদক এম জে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল রহমান, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্যাহ।