ফেনীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভবনের উদ্বোধন করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আরজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার মীর আবদুল হান্নান।
গণপূর্ত অধিদপ্তরের অর্থায়নে তিন কোটি টাকা ব্যয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।