ফেনীতে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীর ৪৭ জন মুক্তিযোদ্ধা সদস্যকে গতকাল শুক্রবার ফেনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজন এখনো বাহিনীতে কর্মরত।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীসহ সব সামরিক-বেসামরিক বাহিনী ও ব্যক্তিদের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন। তাঁরা মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন।

জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রেজাউল হক। প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ শিরিন আক্তার, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌর মেয়র আলাউদ্দিন।

বক্তব্য দেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাংবাদিক আবু তাহের, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল মোতালেব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক।

সংবর্ধনা উপলক্ষে ফেনী পুলিশের পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ করা হয়।