ফেনীতে মেয়াদোত্তীর্ণ সেমাই ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পৃথক ভ্রাম্যমাণ আদালত দুটি দোকানে অভিযান চালিয়ে এক বছর আগের বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সেমাই ধ্বংস এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় গুরুত্বপূর্ণ সড়কের পাশে গড়ে ওঠা বেশ কটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মহসিন মৃধা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের ইসলামপুর রোডের দুটি দোকান মেসার্স ভূঁঞা অ্যান্ড সন্স ও উৎসব ট্রেডার্সে অভিযান চালিয়ে এক বছর আগের মেয়াদোত্তীর্ণ ১৫ বস্তা সেমাই উদ্ধার করে ধ্বংস করা হয়।