ফেনীতে মেয়েশিশুকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে নিজের মেয়েশিশুকে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেনীর অতিরিক্ত দায়রা জজ মুহমঞ্চদ হারুনুর রশিদ এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৮ জানুয়ারি সদর উপজেলার চরকৃষ্ণজয় গ্রামের সাইফুল (৬৩) তাঁর ১১ মাসের মেয়েশিশুকে শ্বাসরোধে হত্যা করেন। পরে পালানোর চেষ্টা করলে সাইফুলকে আটক শেষে পুলিশে সোপর্দ করা হয়। ওই দিন শিশুর মা লায়লা আক্তার সাইফুলের বিরুদ্ধে ফেনী থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ফেনী থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ ইবনে আনোয়ার আসামি সাইফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।