ফেনীতে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে মুক্তিযুদ্ধের ৪১তম বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসের বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এবং সব সরকারি-বেসরকারি অফিস-আদালতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকালে সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী-২ ও ফেনী-৩ আসনের সাংসদ জয়নাল আবদিন ও মোহামঞ্চদ মোশারফ হোসেন।আগের দিন রাতে শহীদ সঞ্চৃতিস্তম্ভে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, প্রেসক্লাব, প্রথম আলো ফেনী বন্ধুসভাসহ ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।