ফেনীতে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে সাউথ ইস্ট কলেজের পুকুর থেকে গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ক্লাসের ফাঁকে কলেজের কিছু শিক্ষার্থী হাঁটতে হাঁটতে কলেজের পুকুর পাড়ে যায়। ওই সময় তারা পুকুরে একটি লাশ ভাসতে দেখে বিষয়টি কলেজ কতৃর্পক্ষকে জানায়। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পাশের বোগদাদিয়া ফাঁড়ির পুলিশকে জানায়৷ পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।