ফেনীতে যুবদল নেতাকে পেটাল আ. লীগ!
ফেনীতে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা গতকাল মঙ্গলবার লাঠি ও লোহার রড দিয়ে যুবদলের নেতা মীর মোহামঞ্চদ আলীকে (৩৫) পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবদলের নেতাকে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, মীর মোহাম্মদ আলী ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি আওয়ামী লীগের এক কর্মী হত্যা মামলার আসামি। গতকাল সকালে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী মীর মোহাম্মদ আলীকে ফেনীর পশ্চিম ফাজিলপুর গ্রামের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে যান। তাঁরা তাঁকে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটান। খবর পেয়ে সেখানে পুলিশ যায়। যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা এ সময় পালিয়ে যান। পুলিশ যুবদলের নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।এদিকে আহত মীর মোহামঞ্চদ আলী অভিযোগ করেন, বেলা ১১টার দিকে তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ার হাট বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোশারফ, বাবুল, কামাল, দেলু, আবদুল হালিমসহ ফাজিলপুরের ১০-১২ জন আওয়ামী লীগের কর্মী দোকানে ঢুকে তাঁকে জোর করে গাড়িতে তুলে ফাজিলপুর নিয়ে যান। পরে তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়।গত ১১ মার্চ রাতে পশ্চিম ফাজিলপুর গ্রামে আওয়ামী লীগের কর্মী শহীদুল্লাহ মুহুরী দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ঘটনায় শহীদুল্লাহ মুহুরীর স্ত্রী আকলিমা আক্তার ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। যুবদলের নেতা মীর মোহামঞ্চদ আলী এই মামলার তিন নম্বর আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।