ফেনীতে যুবদল নেতার যুবলীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মনির আহম্মদ গতকাল শনিবার যুবলীগে যোগ দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডে ‘গ্যাস সংযোগ উদ্বোধন ও সুধী সমাবেশ’-এর আয়োজন করা হয়। ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এতে প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে মনির আহম্মদ আওয়ামী লীগের দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যুবলীগে যোগ দেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাঈনুদ্দীন আনসারী বলেন, ‘মনির আহম্মদ সুযোগসন্ধানী নেতা। দলের সুদিনে দল থেকে সুবিধা ভোগ করে দুর্দিনে দল থেকে সরে গেছেন।’