ফেনীতে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার মহিপাল পাগলা মিয়া সড়কের একটি বাসা থেকে গত শনিবার রাতে ফেনী মডেল থানা পুলিশ একজন যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১২৫টি ইয়াবা ট্যাবলেট ও তিনটি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মাহবুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেনী পৌরসভা এলাকার মহিপাল পাগলা মিয়া সড়কের একটি বহুতল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে দুজনকে আটক করে। তাঁরা হলেন, ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের অধিবাসী ও মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে ল্যাংড়া সবুজ (৩৫) ও দাগনভূঞা উপজেলার রাজাপুর গ্রামের ফয়েজ আহমঞ্চদ (৩৩)। পরে তাঁদের ওই কক্ষ তল্লাশি করে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১২৫টি ইয়াবা ট্যাবলেট এবং তিনটি ফেনসিডিল উদ্ধার করে। আনোয়ার হোসেন ওরফে ল্যাংড়া সবুজের বিরুদ্ধে ফেনী থানায় মাদক ও চাঁদাবাজিসহ তিনটি মামলা ছাড়া বহু অভিযোগ রয়েছে। তিনি ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে ফেনী থানায় অস্ত্র ও মাদকদ্রব্যের দুটি পৃথক মামলা রজু করা হয়েছে এবং তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।