ফেনীতে যুবদলের দুই নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল বুধবার যুবদলের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ফেনী মডেল থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যাসহ ১২টি মামলার পলাতক আসামি ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মীর সবুজকে গতকাল ফেনী শহরের রামপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সোনাগাজী মডেল থানার পুলিশ গতকাল উপজেলার কেরামতিয়া বাজার এলাকা থেকে উপজেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম ওরফে বোমা সিরাজকে গ্রেপ্তার করেছে। তিনি সোনাগাজী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।