ফেনীতে যুবদলের মিছিলে ককটেল নিক্ষেপ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের একটি মিছিল লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করা হয়েছে, এতে আন্তত পাঁচজন আহত হয়েছে। প্রতিবাদে যুবদলের কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন। পুলিশ ১৪ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ট্রাংক রোড, জেল রোড হয়ে কলেজ রোডের শহীদ হোসেন উদ্দিন বিপণিবিতানের সামনে দিয়ে যাওয়ার সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে মিজান রোডে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেন।এতে আন্তত পাঁচজন আহত হন।