ফেনীতে যুবলীগ নেতা হত্যার ৩ দিন পর মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জয়নাল আবেদীন হত্যাকাণ্ডের তিন দিন পর মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জয়নালের বাবা হাফেজ আহম্মদ ফেনী মডেল থানায় এ মামলা করেন। মামলায় বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
গত ৬ আগস্ট রাতে জয়নালকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।