ফেনীতে যুবলীগ নেতার খামার থেকে অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার চর খোয়াগ গ্রামের একটি মাছের খামার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ওই খামারের মালিক আলাউদ্দিন ওরফে ইস্কান্দার সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে চর খোয়াগ গ্রামের ওই মৎস্য খামারে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পরে খামার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি একনলা বন্দুক, জাহাজের একটি সিগন্যাল লাইট ও ১১টি গুলি উদ্ধার করা হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।