ফেনীতে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার পেট্রোবাংলা এলাকায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টার ও পৌর যুবলীগের সদস্য মো. মামুনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে মো. রাশেদ (২৮), মো. সোহেলসহ (২২) চারজন আহত হন৷
মো. রাশেদ ও মো. সোহেলকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে মো. রাশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সম্পর্কে বক্তব্য জানতে চেষ্টা করেও যুবলীগের নেতা জিয়াউল আলম ও মো. মামুনকে পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালম আজাদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে৷