ফেনীতে যুবলীগের নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আফসার ওরফে আপনকে গতকাল শুক্রবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।পুলিশ ও এলাকাবাসী জানায়, যুবলীগের নেতা নূরুল আফসার গতকাল ইফতার শেষে উপজেলার ফাজিলপুর বাজারের একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা নূরুল আফসারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।যুবলীগের নেতা-কর্মীদের দাবি, স্থানীয় যুবদল কর্মী সরওয়ারের নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যক্তি এ হামলা চালিয়েছে।ফেনী থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।