ফেনীতে প্রথম আলো বন্ধুসভা, নজরুল একাডেমি ও জেলা প্রশাসন পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজি নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করেছে।
২৮ মে প্রথম আলো ফেনী বন্ধুসভা নজরুল-রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে। ফেনী সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি হারুন অর রশিদ। আলোচনা সভা শেষে বন্ধুসভার সদস্যরা রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন।
জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে নজরুলের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি। সভায় সভাপতি ছিলেন একাডেমির সভাপতি ফখরুদ্দিন আহম্মদ। প্রধান অথিতি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী । আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া গত ২৫ মে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুলের ১১৬তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।