ফেনীতে রিকশাযাত্রীর স্বর্ণালংকার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌর এলাকার বারাহিপুর রেলগেট থেকে গতকাল শুক্রবার দুপুরে একজন রিকশাযাত্রীর কাছ থেকে দুই দুর্বৃত্ত প্রায় সোয়া লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ফেনী পৌরসভার বারাহিপুর গ্রামের ছৈয়দিয়া রাইস মিলের মালিক মোস্তাফিজুর রহমান দুলালের স্ত্রী নাসরিন আক্তার (৪০) গতকাল দুপুরে রিকশাযোগে শহর থেকে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি বারাহিপুর রেলগেটে পৌঁছামাত্র দুই হোন্ডারোহী দুর্বৃত্ত তাঁর রিকশার গতিরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে গলার চেইন, কানের দুলসহ আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। পরে তাঁর স্বামী ছিনতাইয়ের ঘটনাটি ফেনী থানার পুলিশকে অবহিত করেন।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ ছিনতাইয়ের বিষয়টি শুনেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।