ফেনীতে রেল দুর্ঘটনা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে রেল দুর্ঘটনায় রেলকর্মীসহ দুজন নিহত হয়েছেন।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে মো. এছহাক (৬০) নামের রেলওয়ের একজন ‘কিম্যান’ ফেনীর ফাজিলপুর রেলস্টেশনের আউটারে রেলপথের কাজ করছিলেন। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন তাঁর পাশ দিয়ে যাচ্ছিল৷ একপর্যায়ে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন৷ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বািড় ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
এদিকে, গত বুধবার রাতে ফেনীর শর্শদী রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ১০ বছরের একটি শিশু চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। শিশুটির লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।