ফেনীতে রেলের সিগন্যাল বক্স নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফাজিলপুর রেলস্টেশনে বৃহস্পতিবার রাতে আগুন দিয়ে রেলের সিগন্যাল ইন্সট্রুমেন্ট বক্স (প্যানেল বোর্ড) নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
রেলের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ১৪-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত ফাজিলপুর রেলস্টেশনে হানা দেয়। তারা স্টেশনমাস্টারকে না পেয়ে স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা সফিউল আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে সিগন্যাল ইন্সট্রুমেন্ট বক্সের (প্যানেল বোর্ড) কক্ষের তালার চাবি কেড়ে নেয়। পরে কক্ষের ভেতরে ঢুকে প্যানেল বোর্ডে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা প্যানেল বোর্ডের কিছু যন্ত্রাংশ নষ্ট করে। পরে রেলস্টেশনের অন্যান্য কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও রেলের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে প্যানেল বোর্ডটি সম্পূর্ণ অচল হয়ে যায়।