ফেনীতে র্যাব সন্ত্রাসী গোলাগুলি অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়েছে। এ সময় র‌্যাব তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন জানতে পারেন ফেনী মডেল থানাধীন ফাজিলপুর মাদ্রাসা রোডে চিহ্নিত সন্ত্রাসী সারোয়ার ও তার দলবলসহ অস্ত্র নিয়ে অবস্থান করছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা ১৩টি গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি করে র‌্যার সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি দেশে তৈরি এলজি, একটি কাটারাইফেল, একটি শটগানের কার্তুজ, একটি রাইফেলের গুলি ও একটি পিস্তল রাখার কভার উদ্ধার করেন।
এ ঘটনায় র‌্যাব ফেনী থানায় মামলা করেছে।
ফেনী র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।