ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি
ফেনীতে লায়ন্স ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত-সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে পুকুরপাড় ও মসজিদের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফি উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন ফেনীর মুখ্য বিচারিক হাকিম মশিউর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাহিবুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ফারুক উদ্দিন, মো. আবদুল হান্নান, সরকার কবির উদ্দিনসহ অন্য বিচারকেরা। লায়ন্স ক্লাবের পক্ষে রুহুল আমিন ভূঞা, মনোয়ারা বেগম, ওমর ফারুক ভূঞাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব, ফেনী অর্কিড লায়ন্স ক্লাব ও ফেনী লিও ক্লাবের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।