ফেনীতে লিও ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী লিও ক্লাবের উদ্যোগে সম্প্রতি সোনাগাজীর ইসলামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসা ও এতিমখানায় দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী লিও ক্লাবের সভাপতি সৈয়দ রইসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদ নাহার। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজীর ইসলামিয়া ইয়াকুবিয়া মাদ্রাসার সহসভাপতি মো. আবু ইউসুফ, লায়ন মোর্শেদ হোসেন, লিও আবদুর রহমান, সাংবাদিক নাজমুল হক, জাফর আহম্মদ ভূঁইয়া প্রমুখ।