ফেনীতে লেমুয়া সেতুর একাংশ ফুটো হয়ে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া সেতুর স্লাবের একাংশ গতকাল সোমবার দুপুরে হঠাৎ ফুটো হয়ে গেছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিকেল থেকে কিছু যানবাহন পুরোনো মহাসড়কের ছাগলনাইয়া হয়ে চলাচল শুরু করে।সড়ক বিভাগ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের লেমুয়া সেতুর মাঝামাঝি জায়গার এক পাশে প্রায় ২৪ বর্গফুট এলাকার স্লাব রড থেকে খসে নিচে পড়ে যায়। এ সময় যানবাহন চলাচল অনেকটা বন্ধ হওয়ার উপক্রম হয়। উভয় পাশে তীব্র যানজট দেখা দেয়। এ অবস্থায় ঢাকা-চট্টগ্রাম সড়কে চলাচলকারী যানবাহনগুলো পুরোনো মহাসড়কের ছাগলনাইয়া ও শুভপুর হয়ে চলাচল শুরু করে।ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক ফেনী বাইপাস অংশের লেমুয়া সেতুর ২৪ বর্গফুট স্লাব খসে পড়ে ছিদ্র হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।