প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে পাকিস্তানি বাহিনী ও তাঁদের এ দেশীয় দোসরদের নারী নির্যাতনের কাহিনি নিয়ে রচিত নাটক বীরাঙ্গনার বয়ান ১১ নভেম্বর ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্র প্রযোজিত মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক এই নাটক রচনা করেন রওশন জান্নাত। নাট্যকার রওশন জান্নাত নিজেই একক অভিনয় করেছেন এই নাটকে। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদরের দ্বারা নির্মমভাবে নির্যাতিত হন যশোরের নারী হালিমা। তাঁর মুখে উঠে আসে সেই সময়কার অসহনীয় সব বর্বরতার গল্প। নাটকে রওশন জান্নাতের অভিনয় ছিল অনবদ্য। শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক চরিত্রে অভিনয় করে গেছেন তিনি।