ফেনীতে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী বিজ্ঞান ক্লাবের আয়োজনে ১ জুলাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বিজ্ঞান ক্লাবের সভাপতি শাহেদুল ইসলাম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী মো. ইস্রাফিল, সহসভাপতি আবু তাহের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন প্রমুখ।
প্রতিযোগিতায় ফেনী পৌর এলাকার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে দাঁতের পরিচর্যা বিষয়ে স্লাইড প্রদর্শন করা হয়।
সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ এনামুল হক। —ফেনী অফিস