ফেনীতে শিবিরের নয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে গতকাল সোমবার বিকেলে ফেনীতে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ছাত্রশিবিরের নয়জন কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে ইসলামী ছাত্রশিবির শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এ সময় ফেনী থানার পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।