ফেনীতে শিশু আনন্দ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা শিশু একাডেমী আয়োজিত দুই দিনের শিশু আনন্দ মেলা গতকাল শনিবার শেষ হয়েছে।
মেলার প্রথম দিন গত শুক্রবার ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে গতকাল একই বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. নুরুল আছসার ভূঁঞা। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা সাংস্কৃতিকবিষয়ক কর্মকর্তা এইচ এম টি কামরুল হাসান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনের শিশুরা এতে অংশ নেয়।
সবশেষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।