ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে গতকাল শুক্রবার ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্যমতে, গতকাল ছয় বছরের শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এ সময় এক প্রতিবেশী তাকে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শিশুটির বাবা ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, শিশুটির প্রাথমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।