ফেনীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মাথিয়ারা গ্রাম থেকে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ মো. শাকিল (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের সৌদি-প্রবাসী আবুল কাশেমের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে গ্রামের ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। খেলার সময় বল মাঠের বাইরে পাশের ঝোপঝাড়ের দিকে চলে গেলে ছেলেরা বলটি খুঁজতে গিয়ে গাছের ডালের সঙ্গে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে এলাকার লোকজন সেখানে গিয়ে লাশটি শনাক্ত করে।মো. শাকিলের কলেজপড়ুয়া বড় ভাই গোলাম মহিম জানায়, দুপুরে তারা একসঙ্গে ভাত খেয়েছে। তারপর সে বাড়ি থেকে বাইরে যায়। সে বলেছে, তার ভাইয়ের ফাঁসিতে ঝুলে আত্মহত্যার বুদ্ধি হয়নি।গ্রামবাসীর ধারণা, কেউ শিশুটিতে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখতে পারে।