ফেনীতে শীতকালীন সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে শীতকালীন সবজি উৎপাদন কৌশল বিষয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা গত ২৮ ডিসেম্বর শেষ হয়েছে। ফেনীর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুনীল চন্দ্র ধর।
সমন্বিত মানসম্মত উদ্যান উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মাহফুজ হোসেন। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন ফেনীর পাঁচগাছিয়া হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আবদুর রশিদ। প্রশিক্ষণ কর্মশালায় ফেনী সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন কৃষক অংশ নেন।
কর্মশালায় কীটনাশক ব্যবহার না করে ও জৈব সার প্রয়োগ করে সবজির ফলন বাড়ানোর পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
—নিজস্ব প্রতিবেদক, ফেনী