ফেনীতে সংঘর্ষে জলদস্যু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার চর খোন্দকার এলাকায় ফেনী নদীতে গতকাল বৃহস্পতিবার জেলে ও কোস্টগার্ডে সদস্যের সঙ্গে সংঘর্ষে এক জলদস্যু নিহত ও চারজন আহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুর একটার দিকে সোনাগাজীর ফেনী নদীর চর খোন্দকার এলাকায় জেলেরা পৌঁছালে ২০-২২ জনের একদল জলদস্যু তাঁদের ওপর হামলা চালায়। জেলেদের চিত্কারে নদীতে টহলরত মিরসরাইয়ের শায়েরখালী ক্যাম্পের কোস্টগার্ডের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় পাঁচজন দলদস্যু আহত অবস্থায় অস্ত্রসহ কোস্টগার্ড ও জেলেদের হাতে আটক হয়। জলদস্যুদের থেকে একটি শর্টগান, দুটি দেশি বন্দুক এবং ১৪টি কার্তুজ আটক করা হয়। পরে তাঁদেরকে চর খোন্দকার এলাকা থেকে সোনাগাজী নেওয়ার পথে মো. শরীফ মারা যায়।