ফেনীতে সংঘর্ষের ঘটনায় ৫ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গত বুধবার পুলিশ ও যুবদলের মধ্যে সংঘর্ষের সময় শহর পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় তিন হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সংঘর্ষে যুবদলের নেতা হারুনুর রশিদ নিহত এবং পাঁচ পুলিশসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা, পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তা ফেনী মডেল থানায় পাঁচটি পৃথক মামলা করেন।
পাঁচ মামলার বাদী হলেন, ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হাক্কানী, আমিনুল ইসলাম ও মাহবুবর রহমান, গোয়েন্দা পুলিশের এসআই আকতার হোসেন এবং ফেনী শহর উপপরিদর্শক (টিএসআই) কামাল হোসেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।