ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার তেমুহনীতে গতকাল বুধবার বিকেলে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে এক চালক নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী সদর উপজেলার তেমুহনীতে বেলা তিনটার দিকে ভোলা থেকে চট্টগ্রামমুখী সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাসের সঙ্গে নোয়াখালীমুখী সুগন্ধা পরিবহনের অপর একটি যাত্রীবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় সুগন্ধা পরিবহনের চালক রাখাল চন্দ্র দাস (৪০) ঘটনাস্থলে নিহত হন এবং দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফেনী থানার পুলিশ ও মহিপাল হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। চালকের বাড়ি নোয়াখালীর কুতুবপুর। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান সড়ক দুর্ঘটনায় এক চালকের মৃত্যু ও ২৫ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।