ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. আবদুল খালেক (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল খালেকের বাড়ি ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় গত রোববার সন্ধ্যায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩৫) আহত হন। গতকাল মঙ্গলবার সকালে তিনি ফেনী সদর হাসপাতালে মারা যান।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।