ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মো. ফারদিন শাহ আলম মজুমদার ওরফে আনিল (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
ফারদিন শাহ আলম ফেনী শহরের ডাক্তারপাড়ার আরমান শাহ আলমের ছেলে। সে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মো. ফারদিন শাহ আলম গতকাল দুপুরে স্বজনদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেনী-পরশুরাম সড়ক হয়ে মুন্সিরহাট যাচ্ছিল। পথিমধ্যে আনন্দপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়।
পারিবারিক সূত্র জানায়, ফারদিন শাহ আলমকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সে মারা যায়।