ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় মো. ইমাম হোসেন আরমান (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
ইমাম হোসেন উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে ইমাম হোসেন গ্রামের মক্তবে পড়তে যায়। মক্তব ছুটির পর বাড়ি ফেরার পথে উকিল বাড়ির দরজা নামক স্থানে ফেনী-সোনাগাজী সড়ক পার হওয়ার সময় একটি পাওয়ার টিলার তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন ইমাম হোসেনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী থানার পুলিশ পাওয়ার টিলারটি আটক করেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।