ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, বেশি করে গাছ লাগান’—এ স্লোগানে গতকাল বুধবার ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।শহরের রাজিঝির দিঘীর পূর্ব পাড়ে আয়োজিত বৃক্ষমেলা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। মেলার উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনীল চন্দ্র ধর। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালেদ রহিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র মোসলেউদ্দিন হাজারী। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ আয়োজিত মেলায় সহযোগিতা করছে জেলা নার্সারি মালিক সমিতি, জেলা করাতকল সমিতি, কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী সমিতি।