ফেনীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।সকালে ফেনীর সাংবাদিকেরা শহরের ট্রাংক রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নূরুল করিম মজুমদার, বখতেয়ার ইসলাম মুন্না, কামাল উদ্দিন ভূঞা, রবিউল হক, দিলদার হোসেন, শহীদ মাহমুদ ফেরদাউস, এন এন জীবন, খোরশেদ আলম, কামাল উদ্দিন ও মেজবাহ উদ্দিন। ফেনী প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন শেষে রফিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।১২ অক্টোবর রাতে দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে মারধর করে।