ফেনীতে সাইদ এস্কান্দারের শোকসভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা বিএনপির সভাপতি ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাইদ এস্কান্দারের মৃত্যুতে আজ সোমবার ফেনীতে শোকসভার আয়োজন করা হয়েছে। দলীয় সুত্র জানায়, আজ সোমবার বেলা তিনটায় ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে শোকসভা শুরু হবে। সভায় কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, গোলাম আকবর খোন্দকারসহ অন্য নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া বৃহত্তর নোয়াখালীর (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) কয়েকজন দলীয় সাংসদ উপস্থিত থাকবেন।